ভবানীপুরে তিনটি ওয়ার্ডে বাহিনীকে দিয়ে ছাপ্পা মারবে, বিস্ফোরক মমতা

0
59
ছবি সৌজন্যে : নিজস্ব

তাঁর নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের তিনটি ওয়ার্ড বিজেপি বেছে রেখেছে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা মারবে বলে। জগদ্দলের সভায় বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর দাবি ৭৭, ৬৩ নম্বর ওয়ার্ডকে চিহ্নিত করেছে। এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন ছাপ্পা দিতে এলে এমন ধাপ্পা দেওয়া হবে, ঠেলা বুঝবে। ধোকার ডালনা, বিচুটি পাতার ঝোল দেওয়া হবে। যেখানে গন্ডগোলের চেষ্টা হবে তিনি গিয়ে হাজির হবেন। ক্ষমতা থাকলে তাঁকে আটকে দেখাক। তাঁকে ব্যান করার চেষ্টা করলে সারা ভারত, সারা পৃথিবী দেখবে।

ইভিএমেও কারচুপির করার প্ল্যান রয়েছে বলে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।