গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment প্রিয়দর্শনের ছবিতে ফিরছেন পঙ্কজ ত্রিপাঠি 

    প্রিয়দর্শনের ছবিতে ফিরছেন পঙ্কজ ত্রিপাঠি 

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বক্স অফিসে অক্ষয় কুমারের সঙ্গে ভূত বাংলা’র দারুণ সাফল্যের রেশ কাটতে না কাটতেই নিজের পরবর্তী প্রজেক্টের ঘোষণা করেছেন প্রখ্যাত পরিচালক প্রিয়দর্শন। আবারও নিজের চেনা ছন্দ অর্থাৎ কমেডি ঘরানায় ফিরছেন তিনি।

    এবার তার সিনেমায় দেখা যাবে বলিউডের তিন শক্তিমান অভিনেতা,পঙ্কজ ত্রিপাঠি, আনু কাপুর এবং সৌরভ শুক্লাকে।এখনো নাম ঠিক না হওয়া এই সিনেমাটি হবে একটি ভরপুর কমেডি এন্টারটেইনার।গল্পটি আবর্তিত হবে তিনজন বয়স্ক মানুষকে কেন্দ্র করে, যারা হঠাৎ কোনো এক অদ্ভুত ও অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়ে যান। সিনেমাটি অনেকটা প্রিয়দর্শনের আগের হিট সিনেমা,হাঙ্গামা’র মেজাজে তৈরি হবে।পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে প্রিয়দর্শন দীর্ঘ ১৬ বছর পর,আক্রোশ সিনেমার পর, কাজ করতে যাচ্ছেন। অন্যদিকে, আনু কাপুরের সঙ্গে কাজ করছেন প্রায় তিন দশক পর।প্রিয়দর্শনের নিয়মিত সঙ্গী রাজপাল যাদবকেও দেখা যাবে একটি বিশেষ চরিত্রে।সিনেমার চিত্রনাট্য ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ২০২৬ সালের জুলাই মাসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এবং টানা দু’ মাস কাজ করে শুটিং শেষ করার পরিকল্পনা আছে পরিচালকের।এদিকে,প্রিয়দর্শন এখন বেশ ব্যস্ত সময় পার করছেন।এই কমেডি সিনেমাটি শেষ করেই ২০২৬ সালের নভেম্বরে তিনি তার কর্মজীবনের ১০০তম সিনেমার কাজ শুরু করবেন।যেখানে অভিনয় করবেন দক্ষিণী সুপারস্টার মোহনলাল।

    এটি হবে বাবা ও ছেলের ইগোর লড়াই নিয়ে একটি মিউজিক্যাল ড্রামা। এ ছাড়া অক্ষয় কুমারের সঙ্গে তার একটি অ্যাকশন থ্রিলার,হায়ওয়ান’ও মুক্তির অপেক্ষায় রয়েছে।