গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home North 24Pgs তৃণমূলের জঙ্গলরাজ মায়ের স্বপ্ন কেড়ে নিয়েছে : মোদী

    তৃণমূলের জঙ্গলরাজ মায়ের স্বপ্ন কেড়ে নিয়েছে : মোদী

    0
    25
    ছবি সৌজন্যে :ফেসবুক

    তৃণমূলের জঙ্গলরাজ একজন মায়ের স্বপ্ন কেড়ে নিয়েছে। পানিহাটির সভায় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর জি করের প্রসঙ্গ তুলেছেন তখন মঞ্চে বসে রত্না দেবনাথ।

    নরেন্দ্র মোদী বলেছেন একজন মা মেয়েকে অনেক স্বপ্ন নিয়ে ডাক্তার বানিয়েছিলেন। কিন্তু তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে ছিনিয়ে নিয়েছে। বিজেপি সেই মাকেই প্রার্থী করেছে। হুঙ্কার দিয়ে বলেছেন ৪ তারিখের পর বিজেপি সরকার হলে সবার ফাইল খোলা হবে। তৃণমূলকে আক্রমণ করে বলেছেন এরপরেও কী দুভার্গ্যজনক ব্যাপার বলা হচ্ছে মহিলারা সুরক্ষিত থাকতে চাইলে যেন সন্ধের পর বাইরে না বেরোন। এই কুৎসিত পরামর্শ তাঁর নয়, তৃণমূল নেতাদের বক্তব্য। এরপরেই মহিলাদের আশ্বস্ত করে নরেন্দ্র মোদী বলেছেন বিজেপি ক্ষমতায় এলে কী কী করবে। তার কথায় মহিলাদের রোজগার, আত্মবিশ্বাসের নতুন রাস্তা খুলবে। ২০১৪-র আগে কেন্দ্রের সরকার ২ লাখের বেশি আয়ে আয়কর নিত।

    কিন্তু এখন মধ্যবিত্তদের আয়ে ১২ লাখ পর্যন্ত আয়কর শূন্য। কংগ্রেসের জমানায় মোবাইল ব্যবহার অনেক দামি ছিল। মোবাইল ডেটা সস্তা হওয়ায় গরিব পরিবারওগুলোয় মোবাইল ব্যবহার করতে পারছে।