দক্ষিণে ৬০ কিমি বেগে ঝড়! সঙ্গে বৃষ্টি

0
37
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
বৈশাখে রোদের তেজ বেড়েই চলেছে। পশ্চিমের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। গরমে হাঁসফাঁস করা এই অবস্থা থেকে শীঘ্রই মুক্তি মিলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। রবিবার থেকেই সর্বত্র বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় ঝড়বৃষ্টি শুরু হবে। সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। তবে রবিবার থেকে কলকাতাও ঝড়বৃষ্টি হবে। রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে।
ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি বেশি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।