অসমে সেঞ্চুরি, বাংলায় ডবল সেঞ্চুরি

0
66
ছবি সৌজন্যে : নিজস্ব

প্রথম দফার নিবাচনে ভোটদানের হার ৯২ শতাংশে পৌঁছতেই প্রত্যয়ী হিমন্ত বিশ্বশর্মার দাবি পশ্চিমবঙ্গে বিজেপির আসন ২০০-য় পৌঁছবে। আর অসমে ১০০ টা সিট পাবে বিজেপি।

নিউটাউনে সাংবাদিক বৈঠকে অসমের মুখ্যমন্ত্রীর দাবি করেছেন প্রথম দফাতেই বিজেপি ১১০ টা সিটে লিড নিয়েছে। তাঁর কথায় তিনি নিজে পশ্চিমবঙ্গে ৪০-র ওপর সভা করেছেন তাতে মানুষের সুনামি তিনি দেখেছেন তাতে ২০০ আসন পৌঁছনো শুধু সময়ের অপেক্ষা। তিনি আরও বলেছেন ২০১৬, ২০১৯-এও বিজেপির হয়ে প্রচারে এরাজ্যে এসেছিলেন।

কিন্তু বিজেপির প্রতি মানুষের এমন উৎসাহ আগে কখনও দেখেননি।