গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment দু’ বছর পর আবারও ভারতে রিহানা

    দু’ বছর পর আবারও ভারতে রিহানা

    0
    14
    ছবি সৌজন্যে : এক্স

    বিশ্বখ্যাত পপ তারকা রিহানা,প্রায় দু’ বছর পর আবারও ভারতে এসেছেন। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রিয় তারকাকে একনজর দেখতে বিমানবন্দরের বাইরে ফ্যানদের ভিড়ও দেখা গিয়েছে।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হাসিমুখে ফ্যানদের শুভেচ্ছা জানাচ্ছেন রিহানা।

    এ সময় তিনি ফ্যানদের দিকে ফ্লাইং কিসও ছুড়ে দেন,যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।জানা গেছে, এবার কোনো পারিবারিক অনুষ্ঠানে নয়, বরং নিজের কসমেটিকস ব্র্যান্ড ফ্যান্টি বিউটি-এর বিশেষ প্রচারমূলক আয়োজনে অংশ নিতে মুম্বাইয়ে এসেছেন তিনি। ব্র্যান্ডটির একটি সীমিত সময়ের পপ-আপ লঞ্চ করেছেন পপ তারকা রিহানা।বিমানবন্দরে রিহানাকে কালো পোশাক ও কালো সানগ্লাসে দেখা গিয়েছে।স্বাভাবিক ভঙ্গিতে তিনি পাপারাজ্জি ও ফ্যানদের ডাকে সাড়া দেন।এদিকে,সম্প্রতি তৃতীয় সন্তানের মা হয়েছেন এই তারকা। এএসএপি রকি ও তিন সন্তান নিয়ে সুখের সংসার তাঁর।

    সংগীতের পাশাপাশি নানা মানবিক কাজেও সক্রিয় রিহানা।উল্লেখ্য, ২০১৪ সালে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো আইকন অ্যাওয়ার্ড জিতে বিশেষ সম্মান অর্জন করেন তিনি।