গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata মুসলমানরাও পরিবর্তনের পক্ষে – শুভেন্দু

    মুসলমানরাও পরিবর্তনের পক্ষে – শুভেন্দু

    0
    17
    ছবি সৌজন্যে :ফেসবুক

    মুসলমানরাও পরিবর্তন চাইছেন। বন্দর এলাকায় বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারের পর প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি খিদিপুরের এই অঞ্চলে ৮০ শতাংশেরও বেশি মানুষ সংখ্যালঘু।

    কিন্তু তা সত্ত্বেও এলাখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পরিত্রাণ চাইছেন। শুভেন্দু অধিকারীর দাবি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্কের পলিটিক্স বুঝে গিয়েছে। তাই এবার বন্দর কেন্দ্রে ফিরহাদ হাকিম হারছেন। মমতা বন্দ্যোপাধ্যায়র কমিউনাল পলিটিক্স ফেল করবে। কারণ এখানকার মানুষ বুঝতে পেরেছে বিজেপি এলেই প্রকৃত উন্নতি সম্ভব।

    প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের অভিযোগে গতবছর অক্টোবরে গ্রেফতার হয়েছিলেন বিজেপি নেতা রাকেশ সিং। ৬ মাস পর জামিন পেয়ে জেল থেকে বেরতেই বন্দর কেন্দ্রে রাকেশ সিংকে প্রার্থী করে বিজেপি।