গুন্ডাদের ভয় দেখালে দিদি রেগে যান: শাহ

0
1005
ছবি সৌজন্যে : এক্স

গুন্ডাদের ভয় দেখালে দিদি রেগে যান। শ্যামপুরের সভা থেকে খোঁচা দিয়েছেন অমিত শাহ। তাঁর প্রশ্ন গুন্ডাদের ভয় না দেখালে কি কোলাকুলি করব।

এরপরেই হুঁশিয়ারি বলেছেন দিদি গুন্ডাদের ঘরে ঢুকিয়ে রাখুন। মা-বোনেদের গায়ে হাত দিলে কাউকে ছাড়া হবে না। তিনি আরও বলেছেন সভায় আসার সময়হেলিকপ্টার থেকে দেখছেন পুরো মাঠ ভর্তি।

প্যান্ডেলে জায়গা নেই। হেলিপ্যাডও ভর্তি। শ্যামপুরের মানুষের এমন উচ্ছ্বাস দেখে প্রত্যয়ী অমিত শাহ বলেছেন ৪ তারিখের পর দিদিকে টাটা বাই বাই করার সময় এসে গিয়েছে।