প্রথম দফায় রেকর্ড ৯৩ শতাংশ ভোট

0
65
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
প্রথম দফায় ভোট পড়েছে ৯৩ শতাংশ। খবর নির্বাচন কমিশন সূত্রে। রেকর্ড সংখ্যক ভোট পড়েছে কোচবিহারে। সেখানে ৯৬ শতাংশেরও বেশি ভোট পড়েছে।
রেকর্ড ভোটের তালিকায় রয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, বীরভূমে। সেখানে ৯৪ শতাংশেরও বেশি ভোট পড়েছে। প্রথম দফার নির্বাচনে ১৬ জেলায় ভোটার ছিলেন ৩ কোটি ৭৮ লাখ।
আর এসআইআর-র পর এবার ভোটার ১৭ লাখ কমে গিয়েছে। এই বছর ১৬ জেলায় ভোট দিয়েছেন ৩ কোটি ৩৬ লাখ ভোটার। যার মধ্যে মহিলা ভোটার ১ কোটি ৬৫ লাখ আর পুরুষ ভোটার ১ কোটি ৭০ লাখ।