
দ্বিতীয় দফার নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হবে কলকাতাকে। আকাশে উড়বে ড্রোন, ঘুরবে সাঁজোয়া গাড়ি। এছাড়া কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা তো থাকছেই। হাইরাইজ বিল্ডিং থেকেও চলবে নজরদারি।
বয়স্ক ভোটারদের বাড়ি থেকে ভোট দিতে নিয়ে যাবেন বাহিনীর জওয়ানরা। এরকমই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। শুধু কলকাতা নয়, ব্যারাকপুর, ভাঙড়, ভাটপাড়া সহ স্পর্শকাতর এলাকাতেও ড্রোনের পাশাপাশি বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে।
কোথাও কোনও সমস্যা হলে ভিডিও রেকর্ডিং দেখে এলাকা চিহ্নিত করে দ্রুত সেখানে বাহিনী পাঠানো হবে।








