গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National হায়দরাবাদ থেকে চেন্নাইগামী চারমিনার এক্সপ্রেসে আগুন

    হায়দরাবাদ থেকে চেন্নাইগামী চারমিনার এক্সপ্রেসে আগুন

    0
    11
    ছবি সৌজন্যে : এক্স
    হায়দরাবাদ থেকে চেন্নাইগামী চারমিনার এক্সপ্রেসে রবিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রেনের এস ৫ কোচে আগুন লেগে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
    লোকো পাইলটকে সতর্ক করতেই তিনি ট্রেনটিকে থামিয়ে দেন। আতঙ্কে অনেক যাত্রী ট্রেন থেকে রেললাইনে ঝাঁপ দেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। জানা গিয়েছে, তেলঙ্গানার যাদদ্রী ভুবনগিরি জেলার আলের স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ট্রেনটি আলের স্টেশনে ঢুকছিল। কিন্তু সেশনে ঢোকার কিছুটা আগেই আচমকা এস ৫ কোচ থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। আগুন-আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনে। সঙ্গে সঙ্গে বেশ কিছু যাত্রী চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দেন। ট্রেনের গতি কম থাকায় কেউ আহত হননি।
    ট্রেনটিকে সঙ্গে সঙ্গে থামিয়ে ওই কামরা থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। তত ক্ষণে ধোঁয়ায় ভরে উঠেছিল কামরা। মুহূর্তের মধ্যে সেটি পুরো আগুনের গ্রাসে চলে যায়।