গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International নৈশভোজে ডোনাল্ড ট্রাম্প-র সামনে পরপর গুলি

    নৈশভোজে ডোনাল্ড ট্রাম্প-র সামনে পরপর গুলি

    0
    9
    ছবি সৌজন্যে : এক্স
    আমেরিকায় হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হানা। ওয়াশিংটনের একটি হোটেলে আয়োজিত নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই পর পর গুলি চালান ওই বন্দুকবাজ।
    তবে ডোনাল্ড ট্রাম্প নিরাপদে রয়েছেন। তাঁর কোনও আঘাত লাগেনি। তাঁকে এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়েছেন সিক্রেট সার্ভিসের আধিকারিকেরা। শনিবার রাতে, মার্কিন সময় হোয়াইট হাউসের ওই নৈশভোজে আমেরিকার অনেক উচ্চপদস্থ কর্তাও উপস্থিত ছিলেন। তাঁদেরও ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত কারও আঘাতের খবর নেই। ঘটনার পর ট্রুথ সোশ্যাল পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে।সূত্রের খবর, হোয়াইট হাউসের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠান ছিল শনিবার।
    বহু অতিথি উপস্থিত ছিলেন। সাংবাদিক থেকে শুরু করে জনপ্রিয় অভিনেতা, তারকারাও সেখানে আমন্ত্রিত ছিলেন। গুলির শব্দ শুনে আতঙ্কে সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে টেবিলের নীচে লুকোনোর চেষ্টা করেন। কেউ ছুটে পালিয়ে যান।