গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International কলম্বিয়া-ভেনেজুয়েলার বৈঠক

    কলম্বিয়া-ভেনেজুয়েলার বৈঠক

    0
    7
    ছবি সৌজন্যে : এক্স

    ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন বাস্তবতায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে কলম্বিয়া ও ভেনেজুয়েলা। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো রাজধানী কারাকাস সফরে গিয়ে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা করেছেন।

    এই বৈঠকে দুই দেশ সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিস্তৃত আলোচনা করেছে। বিশেষ করে প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ যৌথ সীমান্তে সক্রিয় চোরাচালানকারী, মাদকচক্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথভাবে কাজ করার বিষয়ে তারা একমত হয়েছে।দু’ দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সামরিক সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যাতে সীমান্ত এলাকায় সহিংসতা ও অপরাধ দমন করা যায়। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়, যা ভেনেজুয়েলার জ্বালানি সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে।

    এই সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে বহুবিধ কারণে। চলতি বছরের জানুয়ারিতে আমেরিকার অভিযানে মাদুরো অপসারিত হওয়ার পর এটিই ভেনেজুয়েলায় কোনো বিদেশি নেতার প্রথম সফর। নতুন রাজনৈতিক পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রাথমিক পদক্ষেপ হিসেবেই এই বৈঠককে দেখা হচ্ছে।