গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment টক্সিক-এর যৌনতা,মুখ খুললেন যশ

    টক্সিক-এর যৌনতা,মুখ খুললেন যশ

    0
    4
    ছবি সৌজন্যে : এক্স

    ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি টক্সিক, আ ফেইরি টেল ফর গ্রোন আপস ঘিরে শুরু হয় বিতর্ক। পোস্টারে নারীকে শুধু যৌনতার উপাদান হিসেবে দেখানো হয়েছে,এমন অভিযোগ তুলেছিলেন একাংশ দর্শক। সমালোচনার মুখে পড়েন ছবির পরিচালক গীতু মোহনদাসও।

    এবার সেই বিতর্ক নিয়েই মুখ খুলেছেন যশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ জানিয়েছেন, ছবির ফার্স্ট লুক নিয়ে নানা আলোচনা হলেও পরিচালক গীতু মোহনদাস আসলে নারীদের দৃষ্টিভঙ্গি থেকেই গল্পটি উপস্থাপন করেছেন।তিনি বলেছেন, পুরুষ পরিচালকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার তুলনায় গীতুর সঙ্গে কাজ ছিল সম্পূর্ণ আলাদা এবং নতুনত্বে ভরা।সাক্ষাৎকারে সঞ্চালক উল্লেখ করেছেন, ভারতে নারী পরিচালকদের হাতে বড় বাজেটের অ্যাকশন সিনেমা খুব কমই দেখা যায়। এতে একমত হয়ে যশ বলেছেন, এটাই সবচেয়ে উত্তেজনাকর বিষয়। অ্যাকশন ছবি মানেই আমরা সাধারণত পুরুষ পরিচালকদের কথা ভাবি। বহুদিন ধরেই এমনটা চলে আসছে। বড় মাপের অ্যাকশন, তার ওপর গ্যাংস্টারদের গল্প—এসব সাধারণত পুরুষরাই পরিচালনা করেন। এবার যদি লড়াইয়ের গল্প নারীর দৃষ্টিভঙ্গিতে বলা হয়, সেটা অবশ্যই নতুন কিছু। এরপর কেজিএফ’খ্যাত অভিনেতা দক্ষিণী তারকা যশ জানিয়েছেন, গীতু মোহনদাস, টক্সিক ছবিতে প্রেম, আবেগ ও সংবেদনশীলতাকে এমনভাবে তুলে ধরেছেন, যা অন্যদের থেকে আলাদা।যশের কথায়, গীতু মোহনদাস-র চিন্তাভাবনা খুব পরিষ্কার। উনি অসাধারণ লেখিকাও।

    আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। আকাঙ্ক্ষা, আবেগ, প্রেম কিংবা সংবেদনশীলতা—এসব একজন নারী সম্পূর্ণ ভিন্নভাবে প্রকাশ করতে পারেন।উল্লেখ্য, টক্সিক, আ ফেইরি টেল ফর গ্রোন আপস ছবিটি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল গত ১৯ মার্চ। পরে মুক্তির তারিখ পরিবর্তন করে আগামী ৪ জুন নির্ধারণ করা হয়েছে।