‘কমিউনিটিজ’ ফিচার বন্ধ করছে এক্স

0
67
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

কমিউনিটিজ ফিচারটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া এক্স। আশানুরূপ জনপ্রিয়তা না পাওয়া এবং স্প্যাম ও জালিয়াতি ঠেকাতেই এ পদক্ষেপ নিয়েছে প্ল্যাটফর্মটি।

ফিচারটির বিকল্প হিসেবে ইউজারদের জন্য ,এক্সচ্যাট ও গ্রক এআইচালিত কাস্টম টাইমলাইন ব্যবহারের সুযোগ থাকছে।কমিউনিটিজ ফিচার বন্ধের কথা বলেছেন কোম্পানিটির প্রোডাক্ট হেড নিকিতা বিয়ার। মাস্ক টুইটার কিনে নেওয়ার এর নাম বদলে,এক্স রাখার আগেই প্লাটফর্মটিতে এ ফিচারটি চালু হয়েছিল।এর মাধ্যমে ইউজাররা নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর ভিত্তি করে পাবলিক গ্রুপ তৈরি করতে, তাতে যোগ দিতে ও মডারেট করতে পারতেন।কমিউনিটিজ ফিচারের মাধ্যমে ইউজাররা কেবল তাদের পছন্দের মানুষ বা বিষয়ের বিভিন্ন পোস্ট আলাদা ফিডে দেখতে পেতেন।

এক্স পোস্টে বিয়ার বলেছেন, কমিউনিটিজ ফিচারের লক্ষ্য চমৎকার হলেও তা কেবল ০.৪ শতাংশেরও কম ইউজার ব্যবহার করছেন। অথচ এক্সে হওয়া মোট স্প্যাম প্রতিবেদনে আর্থিক প্রতারণা ও ম্যালওয়্যারের ৮০ শতাংশই আসছে এখান থেকে।