গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International প্রথম মহিলা আর্চবিশপের ভ্যাটিকান সফর

    প্রথম মহিলা আর্চবিশপের ভ্যাটিকান সফর

    0
    11
    ছবি সৌজন্যে : এক্স

    বিশ্বের অ্যাংলিকান খ্রিস্টানদের প্রথম মহিলা নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভ্যাটিকান সফরে যাচ্ছেন সারাহ মুলালি। চলতি সপ্তাহের শেষ দিকে ভ্যাটিক্যান সিটিতে যাবেন ক্যান্টারবারির নতুন আর্চবিশপ।

    সেখানে পোপ লিও চতুর্দশের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।গত মাসে চার্চ অব ইংল্যান্ডের শীর্ষ ধর্মগুরু হিসেবে অভিষিক্ত হওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর। চার দিনের এই সফরে তিনি বিশ্বের প্রায় ১৪০ কোটি ক্যাথলিকের প্রধান পোপের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।এই সাক্ষাৎকে ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। ১৯৬৬ সালে তৎকালীন আর্চবিশপ মাইকেল র‍্যামসি এবং পোপ ষষ্ঠ পলের মধ্যে বৈঠকের পর এটি একই স্তরের গুরুত্বপূর্ণ যোগাযোগের ধারাবাহিকতা। সেই বৈঠক হয়েছিল ষোড়শ শতকে রাজা অষ্টম হেনরি রোমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর।পরবর্তীতে দুই চার্চের সম্পর্ক ধীরে ধীরে উন্নত হলেও মহিলাদের যাজক হিসেবে নিয়োগসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য এখনও রয়ে গেছে। মুলালির এই সফর তাই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য ৬৩ বছর বয়সী প্রাক্তন নার্স মুলালি বিশ্বের প্রায় ৮ কোটি ৫০ লাখ অ্যাংলিকান খ্রিস্টানের মাদার চার্চ-এর প্রথম মহিলা প্রধান। আমেরিকায় ১৯৮৯ সালে প্রথম মহিলা বিশপ নিয়োগ দেওয়া হয় এবং ইংল্যান্ডে ২০১৪ সাল থেকে তা অনুমোদিত হলেও বিষয়টি এখনও বিতর্কিত।

    অন্যদিকে, ক্যাথলিক চার্চে নারী যাজক নিয়োগের ধারণা বারবার প্রত্যাখ্যান করা হয়েছে। এছাড়া সেখানে পুরুষ যাজকদের বিয়ে করাও নিষিদ্ধ, যদিও অ্যাংলিকান চার্চ থেকে ধর্মান্তরিত বিবাহিত পুরোহিতদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে।