গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International নেটো : স্পেনকে সাসপেন্ড করতে চায় ‌আমেরিকা

    নেটো : স্পেনকে সাসপেন্ড করতে চায় ‌আমেরিকা

    0
    11
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইরানের সঙ্গে সম্প্রতি যে সংঘর্ষে আমেরিকা জড়িয়ে পড়েছে, তাতে সহযোগিতা না-করায় নেটো-র এক সদস্য দেশকে জোট থেকে সাময়িক ভাবে সাসপেন্ড করতে চায় ওয়াশিংটন। এই মর্মে পরিকল্পনাও প্রস্তুত করেছে ফেলেছে পেন্টাগন।

    সংবাদসংস্থা সূত্র উল্লেখ করে পেন্টাগনের একটি গোপন ইমেলের কথা প্রকাশ করেছে। তাতেই নেটো সদস্য স্পেনকে শাস্তি দেওয়ার রূপরেখা প্রস্তুত করা হয়েছে।বলা হয়েছে, সাময়িক ভাবে নেটো থেকে ইউরোপের এই দেশটিকে সাসপেন্ড করা হবে। সেই সঙ্গে ফকল্যান্ড দ্বীপ সংক্রান্ত ব্রিটেনের দাবি পর্যালোচনা করার কথাও বলা হয়েছে পেন্টাগনের ইমেলে।নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চপদস্থ এক মার্কিন আধিকারিক জানিয়েছেন,নীতি নির্ধারণ এবং এই গোপন ইমেলের নেপথ্যে রয়েছেন পেন্টাগনের শীর্ষ উপদেষ্টা এলব্রিজ কলবি।যুদ্ধে আমেরিকাকে পূর্ণ সহযোগিতা করার ক্ষেত্রে কিছু দেশের অনিচ্ছা অনুমান করেছেন তিনি।তাতে হতাশাও প্রকাশ করেছেন এবং তার ভিত্তিতে নীতিগত কিছু বিকল্প নথিভুক্ত করেছেন ইমেলে।

    সেখানে কিছু ভিন্ন মতের অধিকারী দেশকে, নেটো-র মর্যাদাপূর্ণ পদ থেকে সাময়িক সাসপেন্ড করে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। স্পেন তার মধ্যে অন্যতম।