গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Hooghly প্রথমে আভাস, দ্বিতীয় দফায় শেষ তৃণমূল : যোগী

    প্রথমে আভাস, দ্বিতীয় দফায় শেষ তৃণমূল : যোগী

    0
    92
    ছবি সৌজন্যে :ফেসবুক
    প্রথম দফার নির্বাচনের পরই জয়ের আভাস পাওয়া গিয়েছে। আর দ্বিতীয় দফায় সাফ হয়ে যাবে তৃণমূল।
    ধনেখালির সভামঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, তৃণমূল জমানায় অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্ত বেড়েছে পশ্চিমবঙ্গে। সীমান্ত অঞ্চলে জমি না দেওয়ায় কেন্দ্র সরকার কাঁটাতার বসাতে পারছে না, আর সেই সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গে ক্রমাগত অনুপ্রবেশকারীরা ঢুকে তৃণমূলের ভোটব্যাঙ্ক তৈরি করেছে। যোগী বলেছেন, ২০১৭ সালের আগে উত্তর প্রদেশের পরিস্থিতি একই রকম ছিল। গুন্ডামি ছিল এবং মাফিয়ারা একটি সমান্তরাল সরকার চালাত। ২০১৭ সালে উত্তর প্রদেশে ডাবল-ইঞ্জিন সরকার ক্ষমতায় আসে। গুন্ডামি শেষ, কারফিউ শেষ, দাঙ্গা শেষ।
    কোনও মাফিয়া কোনও ব্যবসায়ীকে হুমকি দিতে পারবে না। যদি তারা তা করে, উত্তরপ্রদেশের বুলডোজার তাদের হাড় গুঁড়ো করে দেবে।