গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Entertainment জ্যাকসনের বায়োপিকে রাজি হননি তার বোন 

    জ্যাকসনের বায়োপিকে রাজি হননি তার বোন 

    0
    19
    ছবি সৌজন্যে : এক্স

    মাইকেল জ্যাকসনের বায়োপিক সিনেমায় থাকছে না তার বোন ও পপ তারকা জ্যানেট জ্যাকসনের চরিত্র। প্রস্তাব পেয়েও এই সিনেমায় নিজের চরিত্র রাখতে রাজি হননি তিনি।

    মাইকেল জ্যাকসনের আরেক বোন লা টয়া জ্যাকসন জানিয়েছেন, সুযোগ থাকা সত্ত্বেও জ্যানেট সিনেমায় হাজির হননি।লা টয়া বলেছেন, তিনি চাইছিলেন সবাই যেন সিনেমায় থাকে। জ্যানেটকেও অনুরোধ করা হয়েছিল এবং সে বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছে। তার ইচ্ছাকে সম্মান জানানো উচিত। উল্লেখ্য,জ্যাকসন পরিবারের অনেক সদস্যকেই সিনেমায় দেখানো হয়েছে। মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। গায়কের বাবা-মা জো ও ক্যাথেরিন জ্যাকসনের ভূমিকায় রয়েছেন কোলম্যান ডমিঙ্গো এবং নায়া লং।লা টয়ার ভূমিকায় অভিনয় করছেন জেসিকা সুলা। এছাড়া মাইকেলের চার ভাই ও জ্যাকসন ফাইভের সদস্য জ্যাকি, জারমেইন, টিটো ও মারলনের চরিত্রও সিনেমায় তুলে ধরা হবে।সিনেমাটির পরিচালক অ্যান্টোয়ান ফুকোয়া জানিয়েছেন, মাইকেলের পরিবারের সদস্যদের পর্দায় তুলে ধরা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এদিকে ,জ্যাকসন পরিবারের কনিষ্ঠতম সদস্য জ্যানেট ১৯৮০-এর দশকের শুরুতে ডিফরেন্ট স্ট্রোকস এবং ফেইম সিরিজের মাধ্যমে টিন তারকা হিসেবে পরিচিতি পান। ১৯৮২ সালে তার স্বনামধন্য অ্যালবাম দিয়ে পপ দুনিয়ায় অভিষেক হয়। এর দুই বছর পর প্রকাশিত হয়,ড্রিম স্ট্রিট।

    ১৯৮৬ সালের সুপারহিট অ্যালবাম কন্ট্রোল তাকে শীর্ষ সারির মহিলা পপ তারকায় পরিণত করে।১৯৯৪ সালে মাইকেল জ্যাকসনের সঙ্গে যৌথভাবে স্ক্রিম গানটি রেকর্ড করেন জ্যানেট।