গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপুঞ্জের সাধারণসভার প্রেসিডেন্টের 

    বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপুঞ্জের সাধারণসভার প্রেসিডেন্টের 

    0
    17
    ছবি সৌজন্যে : এক্স
    দুদিনের সফরে ভারতে এসেছেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৮০ তম অধিবেশনের প্রেসিডেন্ট আন্যালেনা বারবক। মঙ্গলবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে হায়দরাবাদ হাউসে সাক্ষাৎ করেছেন তিনি। ভারতীয় বিদেশমন্ত্রক অনুযায়ী, তাঁর ভারত সফর ভারতের সঙ্গে রাষ্ট্রপুঞ্জের ‘অটল’ সম্পৃক্ততাকে পুনর্নিশ্চিত করে।
    জানা যাচ্ছে, পারস্পরিক আগ্রহের মূল বহুপাক্ষিক বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। দুদিনের সফরে ভারতে এসে বারবক তাঁর কর্মসূচির অংশ হিসেবে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন , রাষ্ট্রপুঞ্জের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন হিসাবে, ভারত সংস্থার ৮০ বছরের ইতিহাস জুড়ে এবং রাষ্ট্রপুঞ্জের সনদের তিনটি স্তম্ভ জুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
    ১৮৪ টিরও বেশি ভারতীয় শান্তিরক্ষী বিশ্ব শান্তির সেবায় চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন। সভাপতি হিসাবে মূল অগ্রাধিকার হল সনদ এবং আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করা। পাশাপাশি ভারত সফরের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, বহুপাক্ষিকতা এবং রাষ্ট্রসঙ্ঘকে সমর্থন করার জন্য একটি আন্তঃআঞ্চলিক জোটের জন্যই প্রধানত তাঁর ভারত সফর।