গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata ভোটে বাধা দিলেই জেল! সুব্রত-র হুঁশিয়ারিও

    ভোটে বাধা দিলেই জেল! সুব্রত-র হুঁশিয়ারিও

    0
    17
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শেষ দফার ভোটের আগে ফলতার জয়েন্ট বিডিওকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মার সঙ্গে অসহযোগিতার অভিযোগে জয়েন্ট বিডিও সৌরভ হাজরাকে ফলতা থেকে পুরুলিয়ায় পাঠানো হয়েছে।
    তাঁর জায়গায় নতুন জয়েন্ট বিডিও করা হয়েছে রম্য ভট্টাচার্যকে। এদিকে ফলতার পাশাপাশি ডায়মণ্ডহারবারের বিভিন্ন এলাকায় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছেন অজয়পাল। যাদের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করতেও দেখা গিয়েছে উত্তরপ্রদেশের আইপিএস অফিসারকে। অন্যদিকে বুধবার ৮ নির্বাচনী জেলায় ৪ হাজার ৩৮৮ অতি স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে। এই বুথগুলোর বিথরে দুটো করে ক্যামরা থাকবে। পাশাপাশি রাখা থাকবে বাড়তি ফোর্স।
    আর এরমধ্যেই ভোটের ঠিক আগে রাজ্যের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়ে দিয়েছেন ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা হলেও তা চিহ্নিতকরণে ব্যবস্থা করেছে কমিশন। সেক্ষেত্রে এক বছর পর্যন্ত জেল নিশ্চিত।