শেষদফায় নজর ভবানীপুরে , লড়াই বাকি ১৪১-এ

0
54
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
শেষদফার ভোটে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। সেখানে রাজ্যের দুই সর্বোচ্চ নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
ভোটের ময়দানে যা কার্যত রাজ্য তো বটেই দেশের মধ্যেও বিরলতম ঘটনা। বুধবার ভবানীপুর কেন্দ্রে কার্যত ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। ঝাড়গ্রামে প্রচারে এসে কদিন আগে যেভারে রাস্তার পাশে দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কায়দাতে তাঁকেও ভবানীপুর কেন্দ্র ফুটের দোকানে ঝালমুড়ি থেকে দেখা গিয়েছে। উল্লেখযোগ্যভাবে নজরকাড়া কেন্দ্রের মধ্যে রয়েছে পানিহাটি কেন্দ্র। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রত্না দেবনাথকে। যিনি দেশের সর্বোচ্চ আলোচিত ঘটনা আর জি করের নির্যাতিতার মা। বুধবারের ভোটে লড়ছেন তৃণমূলের একঝাঁক বিদায়ী মন্ত্রী, বিধায়করা। তৃণমূলের উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, তেমনই রয়েছেন সেলিব্রিটি প্রার্থী রাজ চক্রবর্তী, লাভলী মৈত্র, সায়ন্তিকা, অদিতি মুন্সি, সোহম চক্রবর্তী তেমনই রয়েছেন বিজেপির বিধায়করাও। স্টার প্রার্থীদের মধ্যে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ-র মত প্রার্থীরাও।১৪২ বিধানসভা কেন্দ্রকে ৭টি ক্লাস্টারে ভাগ করে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রায় ২ লাখ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মোতায়েন করা হয়েছে ৩৮ হাজারেরও বেশি রাজ্য পুলিশ।
এছাড়াও ড্রোন, সাঁজোয়া গাড়ি, সিসিক্যামেরায় নজরদারি থাকছে। নিউটাউনে রয়েছে স্পেশাল কন্ট্রোল রুম। শুধু কলকাতাতেই ২৭৩ কোম্পানি বাহিনী।