গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International আমেরিকার একক আধিপত্যের দিন শেষ: ইরান

    আমেরিকার একক আধিপত্যের দিন শেষ: ইরান

    0
    16
    ছবি সৌজন্যে : এক্স

    আমেরিকার একক আধিপত্যের দিন শেষ হয়ে গেছে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই নিক। তিনি দাবি করেছেন, আমেরিকা এখন আর বিশ্বের স্বাধীন দেশগুলোর ওপর তাদের নিজস্ব নীতি ও ইচ্ছা চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই।

    সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের,এসসিও-র প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছে তিনি এসব কথা বলেছেন।তালাই নিক বলেছেন, আমেরিকা এখন আর স্বাধীন দেশগুলোর ওপর নিজের নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই, ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর প্রতিরোধের মাধ্যমে এই বাস্তবতা বিশ্বের কাছে এখন প্রমাণিত।

    তিনি বলেছেন, আমেরিকাকে অবশেষে এটি মেনে নিতে হবে যে তাদের অবৈধ ও অযৌক্তিক দাবিগুলো পরিত্যাগ করার সময় এসেছে।ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরো উল্লেখ করেছেন, পুরো বিশ্ব এখন আমেরিকা এবং ইসরায়েলি শাসন ব্যবস্থাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রতীক হিসেবে চেনে।