গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home International মুদ্রার পরে এবার পাসপোর্টেও ট্রাম্পের ছবি

    মুদ্রার পরে এবার পাসপোর্টেও ট্রাম্পের ছবি

    0
    12
    ছবি সৌজন্যে : এক্স

    প্যাট্রিয়ট পাসপোর্ট, আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ এক পাসপোর্ট ইস্যু করা হবে। যেখানে থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি।

    এমনই ঘোষণা করেছে হোয়াইট হাউস।এর আগে মার্কিন মুদ্রা ও সরকারি প্রতিষ্ঠানগুলিতেও ট্রাম্পের নাম ও প্রতিকৃতি থাকতে দেখা গিয়েছে।সরকারি মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, আমেরিকা জুলাইয়ে তাদের স্বাধীনতার আড়াইশোতম বর্ষ উদযাপন করবেন। আর সেই সময়ই সীমিত সংস্করণের পাসপোর্ট ইস্যু করা হবে, সেই ইতিহাসকে উদযাপন করতে। আমেরিকার প্রতিষ্ঠাতাদের ছবিও সেখানে থাকবে বলে তিনি জানিয়েছেন।উল্লেখ্য,এর আগে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। যেমন জন এফ কেনেডি সেন্টার এখন ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড জন এফ কেনেডি সেন্টার। পাশাপাশি তাঁর প্রতিকৃতি খচিত ২৪-ক্যারেটের স্বর্ণমুদ্রা তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এদিকে মার্কিন জাতীয় উদ্যানগুলিতে জাতির জনক জর্জ ওয়াশিংটনের পাশাপাশি তাঁর নিজের মুখচ্ছবিও রাখার নির্দেশও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা আরও কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন। রিপাবলিকানরা মাউন্ট রাশমোরে প্রাক্তন প্রেসিডেন্ট ওয়াশিংটন, টমাস জেফারসন, থিওডর রুজভেল্ট এবং আব্রাহাম লিঙ্কনের পাশাপাশি তাঁর মুখাবয়ব খোদাই করা এবং নিউ ইয়র্কের পেন স্টেশনের নামকরণ তাঁর নামে করার আহ্বান জানিয়েছেন।