গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs ইভিএম-এ বিজেপির বোতাপে টেপ, পুনর্নির্বাচনের দাবি ফলতায়

    ইভিএম-এ বিজেপির বোতাপে টেপ, পুনর্নির্বাচনের দাবি ফলতায়

    0
    219
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ফলতায় ইভিএম-এ বিজেপির বোতামে ব্ল্যাক টেপ। অভিযোগ উঠতেই পুনর্নির্বাচনের দাবি তুলেছে বিজেপি। অভিযোগ উঠতেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

    সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন অমিত মালব্য। বিজেপিকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন মালব্য। ভিডিও পোস্ট করে অমিত মালব্য লিখেছেন একই কায়দায় ডায়মন্ড হারবারে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলতার ১৪৪, ১৮৯ নম্বর বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন বিজেপি নেতা। শুভেন্দু অধিকারীও ফলতায় পুনর্নির্বাচনের দাবি তুলেছেন। ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে চোর স্লোগান উঠে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। জমায়েত হঠাতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। ফলতা বিধানসভা কেন্দ্রের বেলসিংহ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। কিছুক্ষণ আগে এখানে উত্তেজনা ছড়ায়। লাঠি উঁচিয়ে তাড়া করে বাহিনী। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা সেই বুথে যান। এখানে ইভিএম ঠিক নেই এবং টেপ দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। সেখানে তিনি গেলে তাঁকে উদ্দেশ্য করে চোর স্লোগান দেওয়া হয়।

    সেই সময় বুথের কাছে একটা জমায়েত তৈরি হয়। সেই জমায়েত হঠাতে বাহিনী লাঠিচার্জ করে। সেই সময় কয়েকজন মহিলা পড়ে যান বলে অভিযোগ। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাহিনী।