
কার্যত কয়েকবছরের নজির ভেঙে বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই শেষ হয়েছে প্রথম দফার ভোট। তবে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে হাওড়ার উদয়নারায়ণপুরে সিআরপিএ ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সাংবাদিক বৈঠক থেকে কার্যত এই ইস্যুতে সরব হয়েছেন শশী পাঁজা, বুলাল ঘোষরা। তারা বাহিনীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছেন।সাতগাছিয়ায় কেন্দ্রীয় বাহিনীর লাঠিতে শিশুর জখম হওয়ার অভিযোগও উঠেছে। পাশাপাশি ভবানীপুর, ভাঙড়, গোঘাট, চাপড়া, বালি বিক্ষিপ্ত অশান্তি হলেও বাহিনী এবং পুলিশের তৎপরতায় কোথাও তেমন বড় কোনও ঘটনা ঘটেনি। ভোট শুরুর কিছু পরে হাওড়ার বালিতে ইভিএম বিকল হয়ে যায়। ভোটগ্রহণ স্তব্ধ হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তখনই বেশ কয়েকজন অশান্তি পাকানোর চেষ্টা করতেই লাঠিচার্জ করে। চাংদোলা করে ২ জনকে ধরে নিয়ে যায় বাহিনী। এদিকে নিজের পাড়ায় জমায়েত করে বসে থাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে পুলিশকে। রক্ত ঝড়েছে নদিয়ার চাপড়ায়। সেখানে ভোট শুরুর কিছু সময় পরেই বিজেপির এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এজেন্ট বসানো ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে হুগলির খানাকুলও। সেখানে বুথের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন আইএসএফ-তৃণমূল। তেহট্টে আবার ভোটারকে মারধরের অভিযোগ ওঠে। দফায় দফায় উত্তপ্ত ছিল ভাঙড়ও। আইএসএফ প্রার্থীনওশাদ সিদ্দিকিকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরবা। জমায়েত হঠাতে পাল্টা লাঠিচার্জ করে বাহিনী। এদিকে নোয়াপাড়ায় তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ উঠেছে অর্জুন সিংয়ের বিরুদ্ধে।
ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পেয়ে অর্জুন সিং নোয়াপাড়ার ১৩ নম্বর ওয়ার্ডে পৌঁছতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ বাহিনীর সামনেই অর্জুন সিং ও তার অনুগামীরা তৃণমূল কাউন্সিলরকে মারধর করেন।








