গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home South 24 Pgs ভাঙড়ে জয়ে আত্মবিশ্বাসী নওশাদ ও সওকত

    ভাঙড়ে জয়ে আত্মবিশ্বাসী নওশাদ ও সওকত

    0
    21
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ভাঙড় বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নওশাদ সিদ্দিকি ও সওকত মোল্লা। ভাঙড় বিধানসভা কেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। 
    সাংবাদিকদের মুখোমুখি হয়ে দু’জনেই নিজেদের জয়ের সম্ভাবনা নিয়ে দৃঢ় সুরে কথা বলেছেন। নওশাদ সিদ্দিকি-র দাবি, ভাঙড়ের মানুষ পরিবর্তন চায় এবং তিনি মানুষের সমর্থন পাচ্ছেন। কেন্দ্র বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেছেন, শান্তিপূর্ণ ভোটের জন্য বাহিনীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের কাজ নিরপেক্ষ বলেই তিনি মনে করছেন। অন্যদিকে সওকত মোল্লা সম্পূর্ণ ভিন্ন সুরে কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।
    তার দাবি, বাহিনীর আচরণ পক্ষপাতদুষ্ট এবং তা ভোটের পরিবেশকে প্রভাবিত করতে পারে। তিনি অভিযোগ করেছেন, সাধারণ ভোটারদের সঙ্গে বাহিনীর ব্যবহার নিয়েও প্রশ্ন উঠছে।