
অপারেশন সিঁদুর সাময়িকভাবে স্থগিত করা হলেও ভারত লম্বা যুদ্ধের জন্য প্রস্তুত। দিল্লীতে একটি ন্যাশনাল সিকিউরিটি সামিটে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
রাজনাথের মন্তব্য, প্রতিরোধের সারমর্ম হল, ভয় ছাড়া প্রেম হতে পারে না। ঠিক তেমনই শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি শক্তিশালী প্রতিরোধ অপরিহার্য। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য।
সন্ত্রাসবাদের প্রতি ভারতের ‘জিরো টলারেন্স নীতি’র কথা বলতে গিয়ে তিনি বলেছেন, পহেলগাম হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক , এয়ার স্ট্রাইক , অপারেশন সিঁদুর করেছে ভারত। যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানের বহিঃপ্রকাশ। যতদিন সন্ত্রাসবাদ রয়েছে ততদিন এটি সকলের সম্মিলিত শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধিকে চ্যালেঞ্জ করতে থাকবে। তিনি আরও বলেন , কখনো কখনো সন্ত্রাসবাদকে ধর্মের আড়ালে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করা হয় । যা ধীরে ধীরে সন্ত্রাসবাদীদের কভার ফায়ার দিয়ে তাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়।
