গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National আগাম জামিনে সুপ্রিম কোর্টে পবন, রায়দান স্থগিত

    আগাম জামিনে সুপ্রিম কোর্টে পবন, রায়দান স্থগিত

    0
    14
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    কংগ্রেস নেতা পবন খেরার আগাম জামিনের আবেদনে রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে এই নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন মুখ্যমন্ত্রীর স্ত্রী।
    গুয়াহাটি হাইকোর্টে আগাম জামিনের আর্জি খারিজ হতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। পবন খেরার পক্ষে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি যুক্তি দেন, তাঁর মক্কেলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনও প্রয়োজন নেই। তিনি গ্রেফতারের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন। অভিষেক প্রশ্ন রাখেন, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে অপমান করার প্রয়োজনীয়তা কী?
    সেই সঙ্গেই তিনি দাবি করেন, পবন খেরা একজন পাবলিক ফিগার। দেশ ছেড়ে পালানোর কোনও সম্ভাবনা নেই। এবং তিনি তদন্তে সব রকমের সহায়তা করতে রাজি। গ্রেফতারির আশঙ্কায় এফআইআরের বিরুদ্ধে তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন পবন খেরা। ১০ এপ্রিল তাঁর আবেদনের ভিত্তিতে এক সপ্তাহের ট্রানজিট জামিন মঞ্জুর করে তেলেঙ্গানার উচ্চ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অসম সরকার।