গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National আপাতত থাকছেন সিদ্দারামাইয়া

    আপাতত থাকছেন সিদ্দারামাইয়া

    0
    19
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    কর্নাটকে আগামী মাসের মাঝামাঝি নাগাদ মুখ্যমন্ত্রী বদলের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে বাকি মেয়াদ সিদ্দারামাইয়াই মুখ্যমন্ত্রী থাকবেন এমন কথাও জোর দিয়ে বলেননি কংগ্রেস সভাপতি।
    এমনকী তাকেও মুখ্যমন্ত্রী করা হতে পারে এমন জল্পনাতেও জল ঢালেননি‌ মল্লিকার্জুন খাড়গে। ৮৫ বছর বয়সি মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার বলেছেন, তিনি কর্নাটকের মুখ্যমন্ত্রী হবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা।
    গত কয়েকদিনের ঘটনাবলির প্রেক্ষিতে কর্নাটকের রাজনৈতিক মহল মনে করছিল সিদ্দারামাইয়ার মুখ্যমন্ত্রিত্বে ইতি পড়তে চলেছে। তার প্রধান কারণ ছিল অনুগামী মন্ত্রী, বিধায়কদের বেসুরো কথাবার্তা। জল্পনা তৈরি হয়, আগামী বছর মে মাসে রাজ্যে বিধানসভার ভোট। তার আগে মুখ্যমন্ত্রী বদলের সম্ভাবনা প্রবল। উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করে বিধানসভা ভোটের মুখোমুখি হতে পারে কংগ্রেস।