গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata পুর নিয়োগ মামলায় ছেলেকে নিয়ে সিজিও-য় সুজিত

    পুর নিয়োগ মামলায় ছেলেকে নিয়ে সিজিও-য় সুজিত

    0
    21
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ভোট মিটতেই ছেলেকে সঙ্গে নিয়ে ইডি দফতরে হাজিরা দিয়েছেন বিদায়ী দমকলমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজিত বসু। ভোটের আগেই একাধিকবার ইডি তলব করলেও ভোটে ব্যস্ততার কথা বলে হাজিরা এড়িয়েছেন সুজিত বসু।

    এরপর হাইকোর্টের নির্দেশ মত শুক্রবার সল্টলোকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে গিয়ে হাজিরা দিয়েছেন সুজিত বসু। তাঁর সঙ্গে ছেলে সমুদ্র বসু ছাড়াও রয়েছেন দুই আইনজীবী। দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সুজিত বসুর বাড়ি এবং অফিসে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের যে ধাবাটি রয়েছে, সেখানেও ইডির অভিযান চলে। সুজিত বসুর ছেলে এবং পরিবারের অন্য সদস্যদেরও ডেকে পাঠিয়েছিল ইডি। তাঁদের বয়ানও রেকর্ড করা হয়।

    ইডি দফতরে ঢোকার সময় কোনও নথিপত্র চাওয়া হয়েছে কিনা জানতে চাওয়া হলে সুজিত বসু অবশ্য জানিয়েছেন তেমন কিছু নয়। তবে তাঁর সঙ্গে বেশকিছু নথিপত্র ছিল। তাঁর দাবি সেগুলো আদালতের নির্দেশনামার প্রতিলিপি।