সালমানের নতুন ছবিতে রাজপাল 

0
46
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

অভিনেতা রাজপাল যাদব,বর্তমানে ৯ কোটি টাকার চেক বাউন্স মামলা নিয়ে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। আইনি ও আর্থিক এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন বলিউডের মেগাস্টার সালমান খান।

জানা গেছে, দিল রাজুর প্রযোজনায় এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বংশী পৈডিপল্লির আগামী অ্যাকশন-ড্রামা ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাজপালকে। নাম ঠিক না হওয়া এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী তারকা নয়নতারা।রিপোর্ট অনুযায়ী, এই বিগ বাজেট বিনোদনমূলক ছবিতে সালমানের ডান হাত হিসেবে অভিনয় করবেন রাজপাল যাদব। সিনেমাজুড়ে এই দুই তারকার মধ্যে এক দারুণ রসায়ন দেখা যাবে। মে মাসে শুটিং শুরু করার কথা থাকলেও রাজপাল সেটে যোগ দিয়েছেন। সালমানের অত্যন্ত ঘনিষ্ঠ ও পছন্দের অভিনেতা হওয়ায় এই বিশেষ চরিত্রের জন্য রাজপালকেই যোগ্য মনে করা হয়েছে। এর আগে পার্টনার এবং মুঝসে শাদি করোগি-র মতো একাধিক ব্যবসাসফল ছবিতে এই জুটিকে দর্শক পছন্দ করেছেন। নতুন এই ছবিতেও রাজপালের চরিত্রটিতে একটি বিশেষ কমিক অ্যাঙ্গেল থাকবে, যা দর্শকদের বিনোদনের খোরাক জোগাবে।দিল রাজুর, শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস-এর ব্যানারে নির্মিত এই ছবিটির কাজ বর্তমানে মুম্বাইয়ের একটি বিশাল সেটে চলছে।পরিচালক বংশী পৈডিপল্লি, যিনি এর আগে মহেশ বাবু, প্রভাস এবং বিজয়ের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন, তার পরিচালনায় এই প্রজেক্টটিকে ঘিরে এরইমধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

২০২৭ সালে বিশ্বজুড়ে এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। বর্তমানে ব্যক্তিগত জীবনের আইনি টানাপোড়েন চললেও বলিউডের এই বড় প্রজেক্টে যুক্ত হওয়া রাজপালের ক্যারিয়ারের জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।