গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata সুজিত-রথীনকে ফের ইডির তলব

    সুজিত-রথীনকে ফের ইডির তলব

    0
    28
    ছবি সৌজন্যে : ফাইল

    শুক্রবারই প্রায় ৯ ঘণ্টা ইডির জেরা সামলেছেন সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের তাঁকে তলব করেছে ইডি। তলব করা হয়েছে রথীন ঘোষকেও। দুই বিদায়ী মন্ত্রীকে ৬ তারিখ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

    বেশকিছু নথি চেয়ে পাঠানো হয়েছে সুজিত ঘোষের কাছ থেকে। জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ না হওয়ায় ফের সুজিত বসুকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। এর আগে সুজিত বসুকে ৩ বার তলব করা হলেও এড়িয়ে যান তিনি। উল্টে হাইকোর্টে মামলা করেন তিনি। হাইকোর্টের নির্দেশেই শুক্রবার ইডির জেরার মুখোমুখি হন বিধাননগরের তৃণমূল প্রার্থী। রথীন ঘোষকে ৩ বার তলব করা হলেও নির্বাচনের কারণ দেখিয়ে তলব এড়িয়েছেন তিনি।

    দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে যে সমস্ত নথি বাজেয়াপ্ত করেছিল ইডি তার থেকেই এই দুই মন্ত্রীর নাম সামনে আসে।