গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National ভারতে চালু ‘ডিজাস্টার ইনফর্মেশন সিস্টেম’

    ভারতে চালু ‘ডিজাস্টার ইনফর্মেশন সিস্টেম’

    0
    13
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    দুর্যোগ হোক বা বিপর্যয়, জরুরি পরিস্থিতিতে নাগরিকদের সতর্ক করতে এবার অবশেষে ভারতে চালু হয়েছে ডিজাস্টার ইনফর্মেশন সিস্টেম বা বিপর্যয় সতর্কতা ব্যবস্থা। এর মাধ্যমে সরাসরি নাগরিকদের ফোনে সতর্কবার্তা পৌঁছে যাবে। শনিবার সকাল ১১টা বেজে ৪২ মিনিটে এই প্রযুক্তির আনুষ্ঠানিক সূচনা ঘটেছে।
    পরীক্ষামূলক ভাবেই প্রথম সতর্কবার্তাটি পাঠানো হয়েছে লক্ষ লক্ষ নাগরিকের ফোনে। বিপর্যয় পরিস্থিতিতে নাগরিকদের কাছে যাগে আগাম বার্তা পৌঁছে দেওয়া য়ায়, তার জন্য ১০৮টি দেশই প্রযুক্তির সাহায্য় নেয়। তবে সরাসরি মোবাইল ফোনে বার্তা পৌঁছে দেওয়ার প্রযুক্তি হাতে রয়েছে ৪৫টি দেশেরই। দেশীয় প্রযুক্তিতে ভর করে ভারতও সেই দলে নাম লিখিয়েছে।
    শনিবার সকালে অনেকেরই মোবাইল ফোন কেঁপে ওঠে হঠাৎ। সাইরেনের মতো তীক্ষ্ণ শব্দে বেজেও ওঠে ফোন। অত্যন্ত গুরুতর সতর্কবার্তা পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। তবে এতে আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। বরং নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে নয়া পরিষেবার সূচনা হয়েছে।