গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National আপ ছেড়ে বিজেপিতে সন্দীপ, জামিন অযোগ্য মামলা!

    আপ ছেড়ে বিজেপিতে সন্দীপ, জামিন অযোগ্য মামলা!

    0
    15
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই প্রাক্তন আপ সাংসদ সন্দীপ পাঠকের বিরুদ্ধে দুটি পৃথক জেলায় জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছে।
    একটি ভিডিও বলছে, শনিবার দিল্লিতে তাঁর সরকারি বাসভবনের সামনে পুলিশের তৎপরতা বাড়তেই পিছন দরজা দিয়ে বেরিয়ে গাড়িতে উঠে কোথাও চলে যেতে দেখা গিয়েছে সন্দীপ-কে। শনিবার সকাল থেকেই দিল্লির লোদী এস্টেট এলাকায় সন্দীপ পাঠকের বাংলোর সামনে নিরাপত্তা বাড়ানো হয়। পাঞ্জাব পুলিশের একটি দল যে কোনও সময় তাঁকে হেফাজতে নিতে পারে, এমন খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায়। বিজেপি ইতিমধ্যেই তাদের লিগ্যাল সেল-কে সক্রিয় করেছে যাতে আদালতের কাছ থেকে রক্ষাকবচ পাওয়া যায়।