গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs ভোটারদের হুমকি, জাহাঙ্গীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে এফআইআর

    ভোটারদের হুমকি, জাহাঙ্গীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে এফআইআর

    0
    18
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অন্য দলকে ভোট দেওয়ায় ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে জাহাঙ্গির খান ঘনিষ্ঠ ২ জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সুজাউদ্দিন শেখ এবং ইসরাফিল চকদারের বিরুদ্ধে এফআইআর দায়ের পাশাপাশি ফলতা নিয়ে সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন।

    অন্য দলকে ভোট দেওয়ায় বাড়ি বাড়ি হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তণমূল প্রার্থী জাহাঙ্গির খানের দলবলের বিরুদ্ধে। এরই প্রতিবাদে হাসিমপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মহিলারা। তাঁরা পুনর্নির্বাচনের দাবি জানানোর পাশাপাশি জাহাঙ্গির ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধানের গ্রেফতারির দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীরা জানিয়েছেন তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অথচ পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়। উল্টে বিক্ষোভ তুলতে পুলিশ লাঠিচার্জ করেছে।

    পরে সাঁজোয়া গাড়ি নিয়ে সেখানে যায় বাহিনী। বিষয়টি নির্বাচন কমিশনের কাছে যেতেই ফলতা নিয়ে সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।