বেবি বাম্প নিয়ে শুটিং সেটে দীপিকা

0
60
ছবি সৌজন্যে : এক্স

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ফের সংবাদের শিরোনামে।এবার কোনো ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য নয়, বরং কাজের জন্য সুদূর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।

শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা কিং-এর সেটে সম্প্রতি দেখা গিয়েছে তাকে।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে,দীপিকা তার সেই চিরচেনা ভুবনজয়ী হাসি নিয়ে সেটে উপস্থিত হয়েছেন।পরনে ছিল ঢিলেঢালা আরামদায়ক পোশাক, অন্যদিকে শাহরুখ খানকে দেখা গেছে নীল স্ট্রাইপড শার্ট আর সানগ্লাসে বেশ ফুরফুরে মেজাজে। জানা গেছে, সেখানে একটি বিশেষ গানের দৃশ্যের শুটিং করছেন এই তারকা জুটি।ইন্টারনেটে ছবিগুলো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে উন্মাদনা তুঙ্গে। ফ্যানদের কেউ কেউ দীপিকার অসামান্য সৌন্দর্যের প্রশংসা করছেন, আবার কেউ ৬০ বছর বয়সেও শাহরুখের সতেজ লুক দেখে বিস্ময় প্রকাশ করেছেন। বিশেষ করে রেডডিট ও অন্যান্য প্ল্যাটফর্মে এই জুটিকে নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন, পর্দায় দীপিকার উপস্থিতি সব সময়ই অন্য সবার থেকে আলাদা, আবার কারোর মতে এই সিনেমার ফ্ল্যাশব্যাক দৃশ্যে শাহরুখের লুক আগের সব রেকর্ড ভেঙে দেবে।উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর মাস থেকেই দীপিকা এই সিনেমার কাজ শুরু করেছেন। গত বছর শাহরুখের সঙ্গে একটি আবেগঘন ছবি শেয়ার করে তিনি এই প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। ওম শান্তি ওম থেকে শুরু করে চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, পাঠান এবং জাওয়ান-এর পর এটি শাহরুখ-দীপিকা জুটির ষষ্ঠ সিনেমা। দীপিকা তার পোস্টে লিখেছিলেন, ১৮ বছর আগে শাহরুখ তাকে শিখিয়েছিলেন বক্স অফিস সাফল্যের চেয়ে চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ। সেই শিক্ষা আজও তিনি বয়ে বেড়াচ্ছেন বলেই পুনরায় তাদের এই পুনর্মিলন।উল্লেখ্য,মাঝখানে শোনা গিয়েছিল যে দীর্ঘ কর্মঘণ্টার ধকল এড়াতে সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট এবং কাল্কি ২ থেকে দীপিকা সরে দাঁড়িয়েছেন, কিন্তু ,কিং সিনেমার প্রতি তার দায়বদ্ধতা অটুট রয়েছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন ড্রামাটি স্টাইল এবং কাহিনির এক দারুণ মিশ্রণ হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। এই ছবিতে শাহরুখ-দীপিকা ছাড়াও অভিনয় করছেন সুহানা খান ও অভিষেক বচ্চন।