কোন রাউন্ডে কে এগিয়ে থাকবে, ভবিষ্যদ্বাণী শুভেন্দুর

0
66
ছবি সৌজন্যে : নিজস্ব

২০ রাউন্ডের গণনার শেষে ভবানীপুরে তিনিই জিতবেন। আশাবাদী শুভেন্দু অধিকারী। সোমবার ভোট গণনায় কোন রাউন্ডে কে এগিয়ে থাকবেন, তা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন শুভেন্দু অধিকারী।

ভবানীপুরের বিজেপি প্রার্থী দাবি করেছেন গণনায় প্রথম আর দ্বিতীয় রাউন্ডে তিনি লিড করবেন। কিন্তু তৃতীয়, পঞ্চম রাউন্ডে গণনায় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকবেন।

তবে ষষ্ঠ-সপ্তম রাউন্ড থেকে ফের তিনি মেকআপ করতে শুরু করবেন। ২০ রাউন্ডের শেষে তিনিই জিতবেন। গণনার আগেই ভবানীপুরের ফল নিয়ে আশাবাদী শুভেন্দু অধিকারী।