গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata দৃষ্টান্ত তৈরি হোক, এজেন্টদের বার্তা অভিষেকের

    দৃষ্টান্ত তৈরি হোক, এজেন্টদের বার্তা অভিষেকের

    0
    28
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দেশের সামনে দৃষ্টান্ত তৈরি হোক যাতে বিজেপি মুখ থুবড়ে পড়ে। কাউন্টিং এজেন্টের সঙ্গে বৈঠকে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    তিনি বলেছেন বিজেপি সব ধরণের ক্ষমতা, বাহিনী, এজেন্সি ব্যবহার করে ভোটের ময়দানে নেমেছে। কিন্তু তা সত্ত্বেও পরাজিত হবে। গণনার দিন কার্যত গণনাকেন্দ্রে কাউন্টিং এজেন্টদের শেষ পর্যন্ত পড়ে থাকার আবেদন করেছেন তিনি। একইসঙ্গে সতর্ক করে তিনি বলেছেন আইডি কার্ডের জন্য কাউন্টিং এজেন্টদের যে তথ্য চাওয়া হয়েছে তা যেন না দেওয়া হয়।

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা এই তথ্য বিজেপির হাতে গেলে পরে এজেন্টদের বাড়িতে অভিযান হতে পারে। শনিবার রাত থেকে ২৪ ঘণ্টা তাঁর অফিস খোলা থাকবে বলে কর্মীদের আশ্বস্ত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।