
মোথাবাড়িকাণ্ডে এবার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্টকে তলব করেছে এনআইএ। কালিয়াচক থানায় হাজিরা দিতে বলা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মীদের এনআইএ নোটিস দিয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনার এজেন্ট আব্দুল রহমান শনিবার গভীর রাতে নোটিস পান। তিনি মালদা জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ। থানায় হাজিরা দিতে বলা হয়েছে কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মহম্মদ সরিউলকেও। মালদার মোথাবাড়িতে ৭ বিচারককে আটকে রেখে হেনস্থার অভিযোগ ওঠে।
এই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার নেয় এনআইএ। এখনও পর্যন্ত এই ঘটনায় ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।








