গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Malda মোথাবাড়িকাণ্ডে এনআইএ হাজিরা এড়ালেন সাবিনার এজেন্ট

    মোথাবাড়িকাণ্ডে এনআইএ হাজিরা এড়ালেন সাবিনার এজেন্ট

    0
    14
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মোথাবাড়িকাণ্ডে এনআইএ-র হাজিরা এড়ালেন তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট আব্দুল রহমান। ইমেল করে জানিয়ে দিয়েছেন এখনই তিনি হাজিরা দিতে যেতে পারছেন না।

    মোথাবাড়িতে বিচারকদের হেনস্থায় সুজাপুরের তৃণমূলপ্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট তথা মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা আব্দুল রহমান এবং তৃণমূলের কালিয়াচক ১ নম্বর ব্লকের সভাপতি সারিউল শেখকে তলব করে এনআইএ। তাঁরা মেল পাঠিয়ে হাজিরা এড়ানোর পাশাপাশি আইনি পদক্ষেপের পথে এগোচ্ছে। এদিকে ফরিদুল ইসলাম নামে এক তৃণমূলকর্মীকে জেরা করছে এনআইএ। মোবাইল ফোন খতিয়ে দেখা হয়েছে। তাঁর একটি সাইবার ক্যাফে রয়েছে। তদন্তে সেখানে যেতে পারেন এনআইএ।

    মালদার মোথাবাড়িতে ৭ বিচারককে আটকে রেখে হেনস্থার অভিযোগ ওঠে। এই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার নেয় এনআইএ। এখনও পর্যন্ত এই ঘটনায় ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।