গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment বিরতিতে যাচ্ছেন যশ? 

    বিরতিতে যাচ্ছেন যশ? 

    0
    37
    ছবি সৌজন্যে : এক্স

    কন্নড় সুপারস্টার যশ দীর্ঘদিন ধরেই বড় পর্দা থেকে দূরে আছেন। এরই মধ্যে তার আসন্ন সিনেমা টক্সিক এ ফেইরি টেল ফর গ্রোন-আপস-এর ঝলক প্রকাশ পেলেও ছবিটির মুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে।

    কবে মুক্তি পাবে, সেটিও এখনো নিশ্চিত নয়।২০২২ সালে কেজিএফ চ্যাপ্টার টু-এর অভাবনীয় সাফল্যের পর থেকেই ফ্যানরা অপেক্ষায় ছিলেন যশের নতুন সিনেমার জন্য।ফলে এই দেরিতে কিছুটা হতাশ হয়েছেন দর্শক ও তার ফ্যানরা।এরই মধ্যে শোনা যাচ্ছে, চলতি বছরে তার নতুন সিনেমাগুলো মুক্তির পর বিরতিতে যেতে পারেন যশ। সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন,আমি আসলে এখন বিরতি নেওয়ার দিকেই বেশি ঝুঁকে আছি। কারণ আমি একনাগাড়ে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম।২০২২ সালের পর আমার আর কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় ভক্তদের অনেকে হতাশ, কিন্তু আমি যে লক্ষ্য ও ভিশন নিয়ে এগোচ্ছি, তার জন্য সময় ও একাগ্রতা প্রয়োজন।যশ আরো জানিয়েছেন,নিজের সিনেমাগুলোকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করছেন, যা বেশ চ্যালেঞ্জিং। পর্দায় নিয়মিত দেখা না গেলেও এই সময়টা তিনি প্রস্তুতির মধ্যেই কাটিয়েছেন।উল্লেখ্য,যশের আসন্ন সিনেমাটি পরিচালনা করছেন গীতু মোহনদাস। এতে তার সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত প্রমুখ। অন্যদিকে, নীতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক কাহিনিভিত্তিক সিনেমা রামায়ণ-এও দেখা যাবে যশকে।

    দু’ পর্বে নির্মিত এই ছবির প্রথম অংশ ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় অংশ ২০২৭ সালের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে। এতে আরো অভিনয় করছেন রণবীর কাপুর, সাই পল্লবী, সানি দেওল প্রমুখ।