
ফলঘোষণার আগের দিন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের ভিভিপ্যাট স্লিপ পড়ে থাকতে দেখা গেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নোয়াপাড়ার সুভাষনগরে।
ছবি এবং ভিডিয়ো দেখিয়ে এমনই অভিযোগ করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, রবিবার মধ্যমগ্রামে রাস্তার উপর নোয়াপাড়া বিধানসভার বেশ কিছু ভিভিপ্যাট স্লিপ পড়েছিল। এক তৃণমূলকর্মী বিষয়টি খেয়াল করেন। তার পর দলকে তা জানান। তাঁর প্রশ্ন কীকরে এই ভিভিপ্যাট স্লিপ রাস্তায় পড়ে থাকে এর জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে।
তৃণমূলের দাবি, ভিভিপ্যাট স্লিপগুলি মধ্যমগ্রাম বিধানসভা এলাকার নীলগঞ্জ সুভাষনগর এলকার একটি পেট্রল পাম্পের কাছে পড়েছিল। তৃণমূলের প্রকাশিত ছবি এবং ভিডিয়োয় দেখা গিয়েছে, নোয়াপাড়া বিধানসভার বিভিন্ন দলের প্রতীক এবং প্রার্থীর নাম সংবলিত ওই স্লিপগুলি রাস্তায় ছড়িয়েছিটিয়ে ছিল। যদিও এই ছবি এবং ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ।






