গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Kolkata ফাইল লোপাটের আশঙ্কায় কড়া মুখ্যসচিব

    ফাইল লোপাটের আশঙ্কায় কড়া মুখ্যসচিব

    0
    14
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নবান্ন সহ রাজ্যের বিভিন্ন সরকারি অফিস থেকে ফাইল লোপাটের আশঙ্কায় কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। পালা বদল হতেই সরকারি অফিস থেকে কেউ যাতে ফাইল চুরি করাতে না পারে, কেউ যাতে পোড়াতে না পারে।

    ফাইলের কপিও যাতে কেউ করতে না পারে, সেব্যাপারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় প্রধান, সচিবদের ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বিজেপি জিততেই নবান্নের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

    ফাইল নিয়ে যাতে কেউ বেরতে না পারে সেব্যাপারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের ঢোকা-বেরোনোয় কড়া নজর রাখছে কেন্দ্রীয় বাহিনী।