গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International চিনের হুনানে আতসবাজি কারখানায় বিস্ফোরণে ২১ মৃত্যু

    চিনের হুনানে আতসবাজি কারখানায় বিস্ফোরণে ২১ মৃত্যু

    0
    23
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    চিনের হুনান প্রদেশে আতসবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬১ জন। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।

    ঘটনাটি ঘটেছে হুনান প্রদেশের লিউইয়াং শহরে, যা দীর্ঘদিন ধরেই চিনের অন্যতম বড় আতসবাজির উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। সোমবার বিকেলের দিকে হঠাৎই কারখানার ভিতরে প্রবল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে বিস্ফোরণের ছোট আওয়াজ শোনা যায়, তারপরে মুহূর্তের মধ্যে একাধিক শক্তিশালী বিস্ফোরণ পরের পর ঘটতে থাকে।

    বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, আশপাশের বহু বাড়ির কাচ ভেঙে যায়। কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। বিস্ফোরণের ফলে কারখানার একাধিক বিল্ডিং সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আতসবাজির কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতার কারণে উদ্ধারকাজ শুরু করতে প্রথমদিকে বেশ বেগ পেতে হয় দমকল ও উদ্ধারকারী দলকে।