গণনা চলছে রাজারহাট-নিউটাউনে

0
40
ছবি সৌজন্যে : নিজস্ব

নির্বাচন শেষ হয়েও হইল না শেষ। এখনও ভোটগণনা চলছে রাজারহাট-নিউটাউনে। সোমবার সন্ধে নাগাদ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী এগিয়ে থাকার সময় পুনর্গণনার দাবি জানানো হয়।

পুনর্গণনার দাবি জানায় তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। অন্তত ২ থেকে ৩ টি বুথে পুনর্গণনার দাবি জানিয়েছেন তিনি। রাত পর্যন্ত ৩২৩ ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। পুনর্গণনার দাবি জানিয়েছেন বিজেপি প্রার্থী পীযূস কানোরিয়াও। ফলে এখনও অমীমাংসীতই রয়েছে ওই কেন্দ্রের ফল। এখনও ভোটগণনা চলছে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে। প্রথমে পোস্টাল ব্যালট গোনা হয়। শেষের তিন রাউন্ড পুনরায় গণনার দাবি জানানো হয়েছিল। তাপসের দাবি তিনিই জিতেছেন। শেষ রাউন্ডে বিজেপি জিতে যাচ্ছেন বলে জানানো হয়েছিল।

তাই আবার পুনর্গণনার দাবি জানান তিনি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যদিও অনেক আগেই ১৭ রাউন্ডের শেষে দেখা যাচ্ছিল ৩২৩ ভোটে তাপস চট্টোপাধ্যায় লিডে রয়েছেন। এই মহূর্তে ফের গণনা শুরু হয়েছে।