গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National বিজেপির ‘কৌশল’ নিয়ে প্রশ্ন কেজরির

    বিজেপির ‘কৌশল’ নিয়ে প্রশ্ন কেজরির

    0
    35
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের সরকারের পতন ঘটিয়ে বাংলায় গেরুয়া ঝড়। এই অবস্থায় মঙ্গলবার গণনায় কারচুপির অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    এবার বিজেপির জয় কৌশল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নিজের এক্স হ্যান্ডেলে আপ সুপ্রিমো লিখেছেন , ২০১৫ এবং ২০১৬- এই দু’ বছরে যখন দেশজুড়ে মোদী-ঝড় উঠেছিল, সেইসময়েও বিজেপি দিল্লি ও পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারেনি।

    তারা মাত্র ৩টে করে আসন পেয়েছিল। কিন্তু সেই দুই রাজ্যেই বিজেপি এমন সময় সরকার গঠন করল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমছে বলে দাবি করা হচ্ছে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এটা কীভাবে সম্ভব? উল্লেখ্য,২৯৩ আসনের মধ্যে বিজেপি একাই ২০৭ আসনে জয় পেয়েছে। অন্যদিকে, দেড় দশক ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস তিন অঙ্কের ঘর ছুঁতে পারেনি। মানুষের রায়ে ৮০-তেই থেমে যেতে  হয়েছে তাদের।