গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যে ভোট-হিংসা চলছে, কড়া বার্তা জ্ঞানেশের

    রাজ্যে ভোট-হিংসা চলছে, কড়া বার্তা জ্ঞানেশের

    0
    42
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফলপ্রকাশের দু’দিন পরেও রাজ্যে ভোট-পরবর্তী হিংসা চলছেই। মঙ্গলবার রাতে পূর্ব কলকাতার তপসিয়া, আসানসোল শিল্পাঞ্চলে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং আগুন লাগানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার আসানসোল কোর্ট মোড়ে তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
    সেই আগুনের ফলে একটা কেকের দোকানেও আগুন লেগে যায়। এর পাশাপাশি রূপনারায়ণপুর টোল প্লাজা, কুমারপুর, কুলটি, রানিগঞ্জ, জামুড়িয়া, বারাবনি এবং বার্ণপুরে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এমনকি কিছু কার্যালয় গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছে বলে খবর। বিজেপি এই ঘটনার দায় স্বীকার করেনি। নির্বাচনের ফলাফলের দিন থেকেই নবনির্বাচিত বিজেপি বিধায়কেরা দাবি করে আসছেন যে, এইসব ঘটনা দলের কোনও কর্মী করছেন না। তাঁদের দাবি, কিছু দুষ্কৃতী বিজেপির নাম ব্যবহার করে অশান্তি পাকানোর চেষ্টা করছে। এদিকে, পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কোথাও ভাঙচুর বা হিংসার ঘটনা দেখলেই অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন তিনি।
    সোমবার বিকেলে জিয়াগঞ্জের শ্রীপত সিং কলেজের সামনে থাকা লেনিনের আবক্ষ মূর্তিটি কার্যত গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।  অন‍্যদিকে, মুর্শিদাবাদের ডোমকলে এক সিপিএম কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।ভাঙড়ে রাতভর তৃণমূল নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে।