
পশ্চিমবঙ্গ-সহ দুই রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিজেপি তথা এনডিএর বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে এই সাম্প্রতিক, ঐতিহাসিক এবং নির্ণায়ক নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। দেশাই আরও বলেছেন, মাত্র গত মাসে তাঁদের ফোনালাপে, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বলেছিলেন ভারত কতটা ভাগ্যবান যে তাঁকে নেতা হিসেবে পেয়েছে।
সোমবার বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়ী হয়ে প্রথম বার ক্ষমতা দখল করছে। অসমেও টানা তৃতীয় বার জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে দ্বিতীয় বার ক্ষমতা দখল করেছে বিজেপি।





