গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home East Medinipur শান্তি রাখুন, বিজেপি কর্মীদের সংযত-র বার্তা শুভেন্দুর

    শান্তি রাখুন, বিজেপি কর্মীদের সংযত-র বার্তা শুভেন্দুর

    0
    280
    ছবি সৌজন্যে :ফেসবুক
    নন্দীগ্রাম থেকে দলের নেতা-কর্মীদের কাছে শান্তি বজায় রাখা এবং সংযত থাকার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ করে তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেস অনেক অত্যাচার করেছে।
    কিন্তু কেউ আইন হাতে তুলে নেবেন না। যা করেছে, বিজেপির কর্মীরা তা করবে না। শান্তি বজায় রাখতে হবে। এই সূত্রেই দুই মন্ত্রের কথা জানিয়ে শুভেন্দু বলেছেন, আগের সরকারের আমলের প্রতিটি মামলা আইন অনুযায়ী ফের খুলবে বিজেপি সরকার। তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। তিনি বলেছেন, আগামীর বিজেপি সরকার ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী প্রতিটি মামলা খুলবে। ব্যবস্থা নেওয়া হবে। নন্দীগ্রাম থেকে একাধিক উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতিও দিয়েছেন শুভেন্দু। বলেছেন, তিনি তাঁর কাজে সর্বদা একনিষ্ঠ থাকেন। দুটো বিধানসভায় দল তাঁর উপর ভরসা করেছিল। তিনি সেই প্রতিশ্রুতি পালন করেছেন। এ বার উন্নয়নের সময়।
    নন্দীগ্রামে নতুন ইংরেজি মাধ্যম স্কুল, আইটিআই কলেজ হবে। কৃষিক্ষেত্রে বছরে দু’বার ধান চাষ করার উপযুক্ত ব্যবস্থা।